ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

দেবীগঞ্জে ফেসবুকে বালু উত্তোলনের ছবি প্রকাশ, যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
  • ০৪:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 9

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাঙ্গাপানি নদী ও সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ করায় ইউসুফ আলী (৩০) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের মোড়াতল্লী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত ইউসুফ আলীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী ইউসুফ আলী উপজেলার উপেনচৌকি ভাজনী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।

অভিযোগে অভিযুক্তরা হলেন—পূর্বদেবীডুবা নাজিরনপাড়া গ্রামের রবিউল ইসলাম (৩১), চর তিস্তাপাড়ার রাকিব ইসলাম (২২), চর ঢাকাইয়াপাড়ার শহিদুল ইসলাম ওরফে সৈয়দ আলী (২৬), সবুজপাড়ার বাবু ইসলাম (৩৩) ও জাকির হোসেন (৫৫), সরকারপাড়ার আবু কালাম (৩৫) এবং মোড়াতল্লীর শাহা আলম (২২) ও মালেক (২২)।

লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার রাতে অভিযুক্ত রবিউল ইসলাম ফোন করে ইউসুফ আলীকে মোড়াতল্লী বাজারে ডেকে নেন। সেখানে পৌঁছালে রবিউলসহ অন্য অভিযুক্তরা তাঁকে ঘিরে ধরে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এতে তাঁর মাথা, বাম হাতের বাহু, পিঠ, কোমর ও বাম হাঁটুতে আঘাত লাগে। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে একজন তাঁর বুকের ওপর বসে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ইউসুফ আলী বলেন, রাঙ্গাপানি সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি নিয়ে প্রতিবাদ করার পাশাপাশি বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ করেন তিনি। এর জেরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

ইউসুফ আলীর দাবি, অভিযুক্তদের মধ্যে শহিদুল ইসলাম ওরফে সৈয়দ আলী দেবীগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং রাকিব ইসলাম একই ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি। এ ছাড়া ভবিষ্যতে তাঁকে একা পেলে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে ফেসবুকে বালু উত্তোলনের ছবি প্রকাশ, যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ

০৪:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬