ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ বাংলা

দাউদকান্দিতে একদিনে গ্রেপ্তার ১৮

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  • ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 17

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য, ডাকাতি

মামলার চার আসামি, মাদক মামলার দুই আসামি এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত তিনজন রয়েছেন।

এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ

ঘোষিত সংগঠনের সদস্য জুরানপুরের মোহাম্মদ হোসেন (৩৩), মাদক মামলার আসামি বড় গোয়ালীর ছালেহ আহম্মেদ (৩০) ও নোয়াগাঁওয়ের রবিউল (২০)।

ডাকাতি মামলায় গ্রেপ্তার চারজন হলেন মনির হোসেন (৩৩), সোলেমান ওরফে বাবুল (৪২), মাসুদ বেপারী (২২) এবং রাসেল মিয়া (৩২)।

এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে জাকির হোসেন (৪৫), মনির ওরফে ক্যাপ মনির (৩৩) ও সুমি আক্তারকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার অপর আটজন হলেন নবীর হোসেন, সুমন, হৃদয়, অলিউল্লা, রিপন, রাব্বি, সোহেল মিয়া ও রাজিব মিয়া।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানার একাধিক পুলিশ দল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই রবিউল ইসলাম, ইসমাইল, মধুসূদন, রেজোয়ানুল, বিভাস কুমার, দিবাকর বড়ুয়া এবং এএসআই বাবু রাখাই ও মাহবুবুরসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রয়েছে।

তাঁদের ভিন্ন ভিন্ন মামলায় সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দাউদকান্দিতে একদিনে গ্রেপ্তার ১৮

১০:৫৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬