ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় ভারসাম্যহীন গর্ভবতী  নারীকে প্রশাসনের মানবিক সহায়তা

মির্জা মোঃ মনজুরুল হক,
  • ০৪:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 11

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৩৪ সপ্তাহের গর্ভবতী মানসিক ভারসাম্যহীন তরুনীকে হাসপাতালে ভর্তি করে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক কাদের এর নিকট মানবিক সহায়তা কম্বল, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দিলেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক আব্দুল কাদের এর নিকট এই উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ,উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক।
এসময় উপস্থিত এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক,ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৮ মাসের অন্তঃসত্ত্বা ১৮ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে আশ্রয়দাতার বাড়ি থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দোলমা গ্রামে এ ঘটনা ঘটে। অসহায় ওই তরুণীর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে পরিচয়হীন অবস্থায় তাসলিমা নামের ওই তরুণী দোলমা গ্রামের দিনমজুর বাচ্চু মিয়ার বাড়িতে আশ্রয় নেন। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা এবং মানসিক প্রতিবন্ধী বলে স্থানীয়রা জানিয়েছেন। মানবিক বিবেচনায় বাচ্চু মিয়া তাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।

পরে তরুণীর পরিচয় ও পরিবারের সন্ধান পেতে স্থানীয় সাংবাদিক আব্দুল কাদির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।
একপর্যায়ে বুধবার সন্ধ্যার পর আশ্রয়দাতা বাচ্চু মিয়া ও তার পরিবারের সদস্যরা ভয়ে ওই তরুণীকে বাড়ি থেকে ছেড়ে দেন বলে অভিযোগ উঠে। এরপর তিনি স্থানীয় দোলমা বাজারে আশ্রয় নেয়। তার আশ্রয় কেউ দিতে চাচ্ছে না । এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় ভারসাম্যহীন গর্ভবতী  নারীকে প্রশাসনের মানবিক সহায়তা

০৪:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬