ফুলবাড়িয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
- ১১:০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 9

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার ছনকান্দা রোডে তায়িফুল উলুম গার্লস মাদ্রাসা আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান।
তিনি বলেন, প্রথম শিক্ষক হলো বাবা-মা। আপনার সন্তান কোথায় যায়, কোথায় কি করে, কখন বাড়ি ফিরে এ বিষয় গুলো খেয়াল রাখবেন। আমার অনুরোধ হলো বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না।
মোবাইল অনেক ক্ষতিকর জিনিস। ছেলে-পেলে নষ্ট হয়ে যায়। পাশাপাশি মাদক ছেলেমেয়েদের ধ্বংস করে দেয়। আমি দেখেছি মাদকের কারণে ছেলেমেয়েরা পিতা-মাতাকে খুন করে।
আপনার সন্তান ডিসি,এসপি,ডাক্তার, ইঞ্জিনিয়ার হলো কিনা সেটা বিষয় নয়,আপনার সন্তান মানুষের মত মানুষ হলো কিনা সেটাই বড় কথা। এই প্রতিষ্ঠানে ইসলামি শিক্ষায় যদি অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী আইনশৃঙ্খলায় কোন সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি ব্যবস্থা নিব।
অনুষ্ঠানে আল-হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ স্যারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন জিহাদি।
তিনি বলেন,প্রকৃত জ্ঞানের আলো ছড়াতে, আগামী
প্রজন্মকে আধুনিকতা ও প্রযুক্তিনির্ভর এবং ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করার সৌন্দর্য নিয়ে মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এছাড়াও বক্তব্য রাখেন, মুফতি জুনাইদ বিন নূরী, প্রভাষক আব্দুর রহমান মাদানি, প্রভাষক এম এম ইউসুফ আলী নূরী,শায়েখ আব্দুল্লাহ,তাহসিনুল আবরার লিছান,আবু বকর ছিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা এবং পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের মেধা ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে গড়ে তুলতে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। পুরস্কার বিতরণের প্রথম পর্ব শেষ হলে কবিতা,গজল
,হামদ নাদ সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

























