ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ বাংলা

সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি
  • ০৩:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 7

”হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফরোজা আফসানা সভাপতিত্ব করেন। 

এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামীল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোলায়মান সরকার,উপজেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবিব হাসান লিটন তালুকদার,পৌর- বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান । 

পরে হাত ধোয়ার সঠিক নিয়ম তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় বক্তারা বলেন, খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং শিশুদের

পরিচর্যার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
এ সময় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়ে সচেতন করা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

০৩:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬