ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ বাংলা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার নবীন হাফেজদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • ১১:২৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 8

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের বলিভদ্র দাখিল মাদ্রাসার নূরানী শাখা ও হযরত খাব্বাব (রাযি.) দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ হিসেবে

পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন হাফেজ মো. গোলাম রাব্বানী। তাঁর এ সাফল্য উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গোলাম রাব্বানী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ দুই বছরের সাধনা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি পবিত্র

কোরআন হিফজ সম্পন্ন করেন। প্রতিষ্ঠানটির প্রথম হাফেজ হিসেবে তাঁর এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ আবু ইউসুফ জামালী, শিক্ষক হাফেজ মাসুদুর রহমান,

হাফেজ রাকিবুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

দোয়া ও মোনাজাতে নবীন হাফেজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সফলতা কামনা করা হয়। একই

সঙ্গে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠানটির প্রথম হাফেজ তৈরির এ সাফল্য স্থানীয় পর্যায়ে ধর্মীয় শিক্ষার অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার নবীন হাফেজদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১:২৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬