ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

কুড়িগ্রামে ঢাকা-রৌমারী মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

ইউসুফ খাঁন কুমোঃড়িগ্রাম জেলা সংবাদদাতা
  • ০৬:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 3

কুড়িগ্রামের রৌমারীতে মালবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৭বছর বয়সী এককিশোরী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে ট্রাক্টরটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (৩২), তাঁর ছেলে
রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)।

অন্য দুজন হলেন জামালপুরের কাউনিয়ার চর এলাকার অজ্ঞাতপরিচয় অটোরিকশাচালক (৪০) এবং যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদল মিয়ার স্ত্রী শরীফা বেগম (৪২)

দুর্ঘটনায় বাদল মিয়ার মেয়ে বৃষ্টি (১৭) গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি কাউসার আলী জানান, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে ঢাকা-রৌমারী মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

০৬:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬