ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ একজন আটক

মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • ০৯:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 11

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মোঃ আপন হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)।

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ আপন হোসেনকে আটক করা হয়।
আটক মোঃ আপন হোসেন শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের মোঃ বাদলের ছেলে। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ একজন আটক

০৯:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬