ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

কুমিল্লায় বিদেশি পিস্তল সহ দুই যুবক গ্রেপ্তার

এ.কে পলাশ,কুমিল্লা
  • ১০:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ছামির ইসলাম (২০) ও মো. মনজুরুল ইসলাম (৩০)।

এসআরবি-১১-, সিপিসি-২ সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে এসআরবি-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র প্রদর্শন, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় বিদেশি পিস্তল সহ দুই যুবক গ্রেপ্তার

১০:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬