প্রবাসী পিতার আদুরে কন্যা রানিছার সাফল্যে পরিবারের উচ্ছাস
- ০৭:২০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 35

সিলেট সরকারি মহিলা কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাহরিন রানিছা রউফ।
তার এই সাফল্যে পরিবার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
তাহরিন রানিছা রউফ রেমিট্যান্স যোদ্ধা এম এ রউফের কন্যা। বাবার কর্মজীবনের ব্যস্ততা ও নানা প্রতিকূলতার মধ্যেও নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তিনি এই অর্জন করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
সিলেট সরকারি মহিলা কলেজে বিপুলসংখ্যক শিক্ষার্থীর মধ্যে মেধার ভিত্তিতে ২৯৬তম স্থান অর্জন তাহরিন রানিছা রউফের শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
তার এই সাফল্যে পরিবার গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে উচ্চশিক্ষার মাধ্যমে দেশ ও সমাজের
কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন পরিবারের সদস্যরা।
তাহরিন রানিছা রউফের এই সাফল্যে তার পরিবার দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন, যাতে সে ভবিষ্যতের প্রতিটি শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে এবং একজন আদর্শ, সৎ ও যোগ্য মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাহরিনের এই অর্জনকে সামনে রেখে তারা সবার আন্তরিক দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করছেন।
তাহরিন রানিছা রউফের এই সাফল্য তার পরিবারকে যেমন আনন্দিত করেছে, তেমনি তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝেও উৎসাহ সৃষ্টি করেছে। তার এই মেধা ও অধ্যবসায় আগামী দিনের আরও বড় সাফল্যের পথ তৈরি করবে এমন প্রত্যাশা পরিবারের।
পরিবারের পক্ষ থেকে তাহরিন রানিছা রউফের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্যের জন্য দেশ ও বিদেশে অবস্থানরত সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।
রেমিট্যান্স যোদ্ধা সংসদ
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সংগঠক সদস্য সচিব আন্তর্জাতিক




















