দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ফুলবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
- ০৪:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 37

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দেশকে অস্থিতিশীল, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মিছিলটি ফুলবাড়িয়া পৌর চত্বর হইতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান ব্রীজ মোড়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা মনজুরুল হক খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক মোফাকখারুল ইসলাম মারুফ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফুল কবির সালেক।




















