
মোঃতৌহিদ হাসান, বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ার শিবগঞ্জে দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর বৃত্তি পরীক্ষায় শিবগঞ্জ উপজেলার মোট ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে নবম শ্রেণীর ১ হাজার ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন এনামুল হক এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন রুবেল। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সোহান ইসলাম এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নূরনবী ইসলাম দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি মেধাবী শিক্ষার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

