নারায়ণগঞ্জ ৪ আসনের মুফতী মনির হোসাইন কাসেমী প্রধান নির্বাচনী অফিসেনেতাকর্মীদের সাথে আলোচনা বিনিময়
- ০৫:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 2

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
২৪ জানুয়ারি রাত ৮ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শরিক দলের মনোনীত প্রার্থী জনাব মুফতি মনির হোসাইন কাসেমী প্রধান নির্বাচন পরিচালনা কেন্দ্রে এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। এসব উপস্থিত ছিলেন ওনার ভাই আলহাজ্ব মোক্তার হোসেন। আরো উপস্থিত ছিলেন
বিএনপি’র ফতুল্লা থানাধীন এনায়েত নগর ইউনিয়ন৩ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি জনাব আনোয়ার হোসেন। এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকার জনগণ। জনাব আনোয়ার হোসেন বলেন যেহেতু বিএনপি থেকে শরিক দল হিসাবে কাসেমী সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই অর্থে আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে এক হয়ে তার পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন যে আমাদের দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তাই বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশকে আমরা কখনো অমান্য করতে পারবো না বিধায় আমরা সকলে মিলে কাসেমী সাহেবকে খেজুর গাছ মার্কা কে জয়যুক্ত করতে হবে। এবং এলাকার জনগণের কাছে তিনি বলেন ধানের শীষ মানে খেজুর গাছ তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের ভোটটি খেজুর গাছ মার্কায় দিয়ে জয়যুক্ত করুন এবং উনিআপনাদের এলাকার তাই উনি নির্বাচিত হলে যে কোন সমস্যা তাৎক্ষণিকভাবে তার কাছে উপস্থাপন করা হবে এবং আমি আশাবাদী তাৎক্ষণিকভাবে তিনি তা সমাধান করবেন। পরিশেষে সব নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন আপনারা আগামী ১২ তারিখ নির্দ্বিধায় খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন ।পরিশেষে আলহাজ্ব মুক্তারহোসেন বলেন আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা আগামী ১২ই ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনাদেরই তো ঘরের ছেলে। তাই তার কাছে আপনাদের আসতে কোন দ্বিধা থাকবে না কোন সমস্যা হলে তাৎক্ষণিকভাবে ছুটে আসবেন ইনশাআল্লাহ যথাযথভাবে তার সমাধান করা হবে। এবং নেতাকর্মীদের যথাযথভাবে জনগণের বাড়িতে বাড়িতেগিয়ে ভোট চাওয়ার জন্য জানান।

























