বিএনপি অন্য দলের মতো অবান্তর স্বপ্ন দেখায় না, দেশগঠনে বাস্তব পরিকল্পনা করে- মীর শাহে আলম
- ০২:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 1

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ মার্কার পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।বক্তব্যে তিনি বলেন, বিএনপি মানুষকে অবান্তর স্বপ্ন কিংবা মিথ্যা আশ্বাস দেয় না। আমাদের রাজনীতি বাস্তবতা ও জনগণের চাহিদার ওপর প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে সুদূরপ্রসারী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছেন। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।
জনসভায় অন্তত পাঁচ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তৃতা চলাকালে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল।

























