আন্ধারিয়াপাড়া বাজার অটোরিকশা,ভ্যান চালকদের সাথে মতবিনিময়
- ০৪:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া বাজারে অটোরিকশা, ভ্যান চালকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বাদ এশা আন্ধারিয়াপাড়া বাজারে আমরা ‘ক’জন ব্যানারের আয়োজনে অটোরিকশা ভ্যান চালকদের উদ্যোগে নির্বাচনকে সামনে রেখে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫০, ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা বিএনপি নেতা,ময়মনসিংহ দক্ষিণ জেলা জিসাসের সহ-সভাপতি,উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক,ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, আগামী দিনে এমপি হওয়ার সুযোগ পেলে ফুলবাড়ীয়াকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা হিসেবে নির্মাণের লক্ষ্যে কাজ করা হবে। এসময় তিনি ফুলবাড়ীয়ার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বেকার সমস্যার সমাধান করে সারা উপজেলার মানুষদের পরামর্শে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।এবং অটোরিকশা ভ্যান ও গাড়িতে চাঁদা যাতে না দেওয়া লাগে সে ব্যপারে কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ চাঁদা মুক্ত ফুলবাড়িয়া গঠন করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অটোরিকশা ভ্যান সংগঠনের নেতা মোঃ কাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, কুশমাইল ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ স্বপন মিয়া,সংগঠনের নেতা মোঃ হারুন অর রশীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

























