লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ০৬:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 2

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মল্লিকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।
মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ, ম, জামসেদ আলম, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খান মাহমুদ আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিঃ তাইবুল হাসানসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

























