নাওগাও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের উঠান বৈঠক
- ০৪:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 1

মির্জা মোঃমনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় নাওগাও ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শত শত নারীর উপস্থিতিতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫০, ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা বিএনপি নেতা,ময়মনসিংহ দক্ষিণ জেলা জিসাসের সহ-সভাপতি,উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক,ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম
অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে জয়লাভ নয়, এলাকার মানুষের কল্যাণ এবং উন্নয়ন। জনসাধারণের মতামত শুনে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ফুলবাড়ীয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।” তিনি আরোও বলেন, ফুলবাড়িয়ায় মহিলা ভোটার অর্ধেক, তাই আপনাদের সহযোগিতা ও আস্থা ছাড়া কোনো প্রার্থী সফল হতে পারবে না। তিনি ভোটারদের একসাথে থাকার আহ্বান জানান। নারীরা দেশের একমাত্র চালিকাশক্তি। এখন নারীরা প্রধানমন্ত্রী, ডাক্তার, সচিব, ডিসি, এসপি, শিক্ষক অর্থাৎ সব কিছুতেই নারীদের এখন অংশ গ্রহণ আছে। নারীরাই পারে সমাজকে পরিবর্তন করতে এবং নারীদের পাশে রেখেই এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজের প্রতিশ্রুতি দেন।

























