নড়াইল শহরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এনপিপির উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ
- ০৫:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 2

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,
নড়াইল শহরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন ও সাধারণ সম্পাদক মো : আনোয়ার হোসেনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আদালত চত্বর, পুরাতন বাস টার্মিনাল, রূপগঞ্জ বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, নড়াইল জেলা এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, এনপিপি নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, লোহাগড়া উপজেলার এনপিপির
সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, এনপিপি দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল ইসলাম খান, এনপিপির শ্রমিক শাখার সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিক নেতা হাবিবুর রহমান, যুব ফ্রন্টের সভাপতি অপু আহমেদ, মহিলা নেত্রী সালমা বেগম, ববিতা খানম, হীরা বেগম, ডেইজি আক্তার প্রমুখ।

























