লোহাগড়ায় তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- ০২:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 0

শরিফুজ্জামান,নড়াইল প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে লোহাগড়া উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে শহরের লক্ষ্মীপাশা কওমি মাদরাসায় এ দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাজ্জাদ শিকদার, সাবেক আহবায়ক সদস্য শরিফুল ইসলাম লায়ন, লোহাগড়া পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ রাকিব, আহবায়ক সদস্য আসিফ জামান, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাইমুর রহমান ও লোহাগড়া কলেজ ছাত্রদলের সভাপতি আনিচুর শিকদার, নড়াইল জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো: খায়রুল ইসলাম, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: নাবিল মাহমুদ খান,লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য মো:সাকিব মাহমুদ, আব্দুল হাই সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো:লিমন মোল্যা(সানবিম), লোহাগড়া কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক লিমন থান্ডার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহেদ হাসান রাহাত, মো: হামিম মোল্যা, নবগঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক রাদ হাসান, লোহাগড়া উপজেলা ছাত্রদল নেতা শাহরিয়ার শান্ত, জি এস রাব্বিল, তুহিন মোল্যা, লোহাগড়া পৌর ছাত্রদল নেতা মো: রামিম বিশ্বাস, নাহিদ হাসান, রাতুল সরদার, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আবু হুরাইরা, মো:সবুজ,মো: লিমন, সাকিব,
লোহাগড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো: আতিক শিকদার, মঈন সিকদার,তামিম সিকদার,
নলদী ইউনিয়ন ছাত্রদল নেতা মো:জান্নাতুল খন্দকার, মো:মাহমুদ হাসান তানভীর ও মৃদুলসহ প্রমুখ

























