ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় অগ্নি সংযোগ ও হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • ০৮:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

স্বৈরাচার হাসিনার সন্রাসী বাহিনী দ্বারা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অগ্নি সংযোগ ও হত্যার প্রতিবাদে এবং সন্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর ২৪শে চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পুরোনো কায়দায় আগুন সন্ত্রাসে মেতে উঠেছে—এমন অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ধানের শীষে মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক এর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেন উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আখতারুল আলম ফারুক বলেন, জনগণের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে। আওয়ামী লীগের নাশকতা ও দমনপীড়নের বিরুদ্ধে আমরা জনগণের পাশে থাকব। তাদের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি জনগণকে রক্ষা করবে।

এর আগে দিনব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে উপজেলা বিএনপির অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি,বিএনপি নেতা শাহ আলমগীর হোসেন,আব্দুল্লাহেল মোস্তাক,পৌর যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার, মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান,পৌর বিএনপি নেতা তানভীর সরকার, বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম সহ বিএনপি ও  সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়িয়া – ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় অগ্নি সংযোগ ও হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

০৮:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫