লোহাগড়ায় কাত্যায়নী পূজা উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় যাত্রা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 2

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের কল্যানপুর দক্ষিণ পাড়া কাত্যায়নী পূজা উদযাপন কমিটি ও আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘ (ইম্পেগো) কর্তৃক আয়োজিত শুক্রবার রাত ৮ টায় শ্রীমৎ অশ্বিণী গোসাঁই এর লীলা কাহিনী অবলম্বনে অনুষ্ঠিত হয় একটি ধর্মীয় যাত্রা পালা সর্বত্যাগি অশ্বিনী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘ নড়াইল জেলা শাখার কার্যকরী সভাপতি,সহসভাপতি , সাধারণ-সম্পাদক, , লোহাগড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা, সভাপতি, সহসভাপতি সহ অন্যান্য সদস্য বৃন্দ ও প্রতিটা ইউনিয়ন শাখার সকল নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির হাতে আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘ নড়াইল জেলা, লোহাগড়া উপজেলা শাখা ও ১নং নলদী ইউনিয়ন কমিটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয় এবং ভক্তবৃন্দ সবাইকে একসাথে নিয়ে হরিনাম প্রচারে এগিয়ে যাওয়ার প্রার্থনা কামনা করা হয়।
ট্যাগস :

























