নাটোরে যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- ০৯:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 0

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
জাতীয় ও দলীয় পতাকা উত্তলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে নাটোরে যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার বেলা ১২ টার দিকে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি,মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে সদর হাতাপাতালে জেলা যুবদলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়

























