ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • ০১:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 2

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক কর্তৃক ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৬ অক্টোবর) চুনখোলা চৌরাস্তা মোড়ে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
ইউনিয়নের সভাপতি আলামগীর কবীর, সাধারণ সম্পাদক সোলায়মান এবং ১নং সদস্য মোঃ জাহির হোসেন সাবু-এর বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলেছেন দলটির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
কমিটি বাতিলের দাবি ও অভিযুক্ত তিন নেতার বহিষ্কারের দাবিতে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ,ইউনিয়ন বিএনপির এই তিন নেতা দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে নিজেদের অনুসারীদের নিয়ে একটি অগণতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করেছেন।

বক্তারা অবিলম্বে এই ‘পকেট কমিটি’ বাতিল করে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ

০১:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫