ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

গণ অধিকার পরিষদের মোকামতলা ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

প্রতিনিধির নাম
  • ০১:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 2

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়ন গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন এবং স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গত শুক্রবার রাত ১১ টায় এই কার্যালয় উদ্বোধন করেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান।

পরে এক মতবিনিময় সভা মোকামতলা ইউনিয়ন যুব অধিকার পরিষদের সাবেক আহবায়ক সবুজ আকন্দের সভাপতিত্বে ও গণ অধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান।
এসময় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখতে চায়। এখন আর কালো টাকা ও পেশিশক্তির রাজনীতি জনগণ মেনে নেবে না।আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে, তাদের মত ভবিষ্যতে যারা রাজনীতি করতে চায় তাদেরও পতন হবে।

তিনি আরও বলেন,গণঅধিকার পরিষদ বানের জলে ভেসে আসা রাজনৈতিক দল নয়,এই দল প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। রাজপথে আমরা রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি, তবু আমাদের কেউ দমিয়ে রাখতে পারেনি। দেশের মানুষ প্রচলিত বড় রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় বিরক্ত। তারা পরিবর্তন চায়, চায় নতুন নেতৃত্ব। সেই লক্ষ্যে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ,যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ মামুন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ মনোনীত বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি,শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম সরকার রেজা।

এসময় উপস্থিত ছিলেন,বগুড়া জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সেলিম খান,যুব অধিকার পরিষদ জেলা শাখার দপ্তর সম্পাদক মিনহাজুল,বগুড়া জেলা গণ অধিকার পরিষদের নেতা আনোয়ার ইসলাম,যুব অধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক, যুব অধিকার পরিষদ উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন,আইন বিষয়ক সম্পাদক বায়জিদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদ নেতা নাইমুর রহমান, সৈয়দপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক লিটন মাহমুদ নয়ন,সদস্য সচিব লেমন মিয়া,যুব অধিকার পরিষদ ময়দানহাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত আহবায়ক জয়নাল আবেদিন, শ্রমিক অধিকার পরিষদ নেতা শরিফুল ইসলাম,সদর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণ অধিকার পরিষদের মোকামতলা ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

০১:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫