ময়মনসিংহের গণমাধ্যম কর্মী ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে জামাতে ইসলামীর মতবিনিময় সভা
- ০৫:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 1

বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা
ময়মনসিংহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও ময়মনসিংহ সদর-৪ আসন থেকে মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
মতবিনিময় সভা পরিচালনা করেন মহানগর জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সহকারী সেক্রেটারী আনোয়ার হাসান সুজন।এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক খন্দকার আবু হানিফ, সমাজ কল্যান সম্পাদক আব্দুল বারী,বন ও পরিবেশ সম্পাদক আজিজুর রহমান, কৃষি সম্পাদক হায়দার করিম,জেলা সনাতনী সভাপতি এডভোকেট দেবব্রত নাগ। ও সাংবাদিক ও লোহিত সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হাফিজ উদ্দিন। সুবর্ণ বাংলা ভারপ্রাপ্ত সম্পাদক আরিফ ভাই. গোলাম কিবরিয়া পলাশ. বিল্লাল হোসেন মানিক.ও সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়া সংবাদপত্র কর্মী উপস্থিত ছিলেন।

























