বোচাগঞ্জে খেলাফত মজলিসের নতুন কার্যালয় উদ্বোধন
- ০৯:৩১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 1

মোঃআসাদ আলী বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা রোড সংলগ্ন কার্যালয়ে এ আয়োজন করে খেলাফত মজলিসের বোচাগঞ্জ উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ এবং সঞ্চালনা করেন হাফেজ আব্দুল মোতালেব সিয়াম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় দোয়া প্রার্থী মাওলানা জোবায়ের সাঈদ।
তিনি বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ ও আদর্শ নেতৃত্বের বিকল্প নেই। খেলাফত মজলিস ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আ সা ম শামসুল বারী ও মুফতি আনারুল ইসলাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান, মোঃ আমিনুল ইসলাম ও মাওলানা আব্দুল মজিদ।
উদ্বোধন শেষে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ করা হয়।
নতুন কার্যালয় উদ্বোধনে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

























