ভবানীপুর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- ০৬:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১, ২, ৩, ৪ এবং ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ জুন) সন্ধ্যার পরে ভবানীপুর ফাজিল মাদরাসা মাঠে ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রদান করতে পারেনি। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছিলো। সামনে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আগামী নির্বাচনে দেশ ও জনতার নিরাপত্তা এবং ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।
ভবানীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ পাবেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন মল্লিক তাপস, উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান কাজল, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম তালুকদার, তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, এনায়েতপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহজাহান সিরাজ, কুশমাইলের নবনির্বাচিত সভাপতি এনামুল হক, আছিম পাটুলীর সাধারণ সম্পাদক রাসেল মিয়া, ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রমজান আলী, যুবদল নেতা আজিজুল ইসলাম, আরিফ রাব্বানী, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সুজন, মঈনুল হক সিফাত, মেহেদী হাসান চঞ্চল ও ফয়সাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

























