এনায়েতপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ও মোড়ে মোড়ে গণসংযোগ ও পথসভা করেন -আখতারুল আলম ফারুক
- ০৮:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন বাজার ও মোরে গণসংযোগ এবং পথসভা করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
বৃহস্পতিবার(২৭ জুন) সন্ধ্যার পরে নেতাকর্মীদের সাথে নিয়ে এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও রঙের দারা বাজার, নতুন বাজার, একাব্বর মার্কেট, দুলমা নতুন বাজার ও বেতবাড়ী মাঝিরঘাট বাজার সহ বিভিন্ন বাজার ও মোরে গণসংযোগ ও পথসভা করেন আখতারুল আলম ফারুক। এসময় তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।
এর আগে রঙের দারা বাজারে সংক্ষিপ্ত পথসভায় আখতারুল আলম ফারুক বলেন, দীর্ঘদিন বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রদান করতে পারেনি। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছিলো। সামনে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আগামী নির্বাচনে দেশ ও জনতার নিরাপত্তা এবং ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।
গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম তালুকদার, কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, বিএনপি নেতা আকবর তালুকদার, বাবুল হোসেন তালুকদার, শাহীন মিয়া, জালাল উদ্দীন, যুবদল নেতা আজিজুল ইসলাম, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম ও জহিরুল ইসলাম সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

























