ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

আওয়ামী সরকার বিগত দিনে ভোট হরণ করেছিল,গণতন্ত্র ফিরাতে ধানের শীষে ভোট দিতে হবে- আখতারুল আলম ফারুক 

প্রতিনিধির নাম
  • ০৫:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চকরাধাকানাই তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৩ জুন) সন্ধ্যার পরে কুশমাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে চকরাধাকানাই ইজতেমা মোরে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।

বক্তব্যে তিনি বিগত সময়ে কুশমাইল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের কথা স্মরণ করে বলেন, আগামী সংসদ নির্বাচনে বিজয়ের জন্য সকলেই ঐক্যবদ্ধ হতে হবে। অভিযোগ করেন, আওয়ামী সরকার জনগণের ভোট হরন করেছিলো। গণতন্ত্র ফিরাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রদান করতে হবে।
আখতারুল আলম ফারুক বলেন, মহাজোট সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালে দলটির নেতাকর্মীরা দুর্নীতিতে নিমজ্জিত ছিলো। এসময় তিনি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গেলে কুশমাইল সহ উপজেলার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

কুশমাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মোতালেব খানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান, বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আসাদুল্লাহ আসাদ, উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রশীদ, শাহ মোহাম্মদ আলমগীর, ইব্রাহিম খলিল সানি, ইউনুস আলী সিঙ্গা, বিএনপি নেতা শহিদুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল ও বিএনপি নেতা শাহরিয়ার বুলবুল সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আওয়ামী সরকার বিগত দিনে ভোট হরণ করেছিল,গণতন্ত্র ফিরাতে ধানের শীষে ভোট দিতে হবে- আখতারুল আলম ফারুক 

০৫:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫