ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাওগাও ইউনিয়ন কৃষক দলের পরিচিত সভায় নেতৃবৃন্দকে বরণ করেন- আখতারুল আলম ফারুক

প্রতিনিধির নাম
  • ০৫:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২২জুন) বিকেলে কেশরগঞ্জ বাজারের পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
বক্তব্যে তিনি ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটিকে বরণ করে অভিনন্দন জানিয়ে বলেন, বিগত সময়ে আওয়ামী সরকার মানুষের ভোটাধিকার হরন করেছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদান করতে জনগণকে উদ্বুদ্ধ করবে কৃষক দল। এসময় তিনি নেতাকর্মীদের দলীয় মনোনয়নের ব্যাপারে আশ্বস্ত করে ভোট সংগ্রহের কাজে মাঠে নেমে যাওয়ার আহ্বান জানান।
ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান।

পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মীর, তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসাইন, এনায়েতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদ তালুকদার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ রাব্বানী, কুশমাইল ইউনিয়ন কৃষকদল নেতা ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও ছাত্রদল নেতা মেহেদী হাসান চঞ্চল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাওগাও ইউনিয়ন কৃষক দলের পরিচিত সভায় নেতৃবৃন্দকে বরণ করেন- আখতারুল আলম ফারুক

০৫:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫