ফুলবাড়িয়ায় কৃষক দলের কমিটি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা
- ০৪:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা কৃষকদলের আহবায়ক ও সদস্য সচিব ব্যতীত ১১ টি ইউনিয়নে কৃষকদলের আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা কৃষক দল।
সোমবার(১৯ মে) বিকেলে পৌর সদরের বিএনপি কার্যালয়ে সংগঠনটির আহবায়ক মীর আসির উদ্দিন শিখন ও
সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল এক প্রতিবাদ সভায় বলেন, দলের কতিপয় শৃঙ্খলা বিরোধী ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা কৃষক দলের আহবায়ক, সদস্য সচিব ও স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত ৫ জনের মধ্যে ৪ জনকে বাদ দিয়ে উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেলের নেতৃত্বে কমিটি দেয়, করে,যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।এটা সম্পূর্ন অবৈধ ও গঠনতন্ত্র বিরোধী।
এসময় তারা ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দল ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন রাখেন আহাবয়ক,সদস্য সচিব ব্যতীত কোন সংগঠনের কমিটি অনুমোদন করা যায় কিনা? পাশাপাশি কৃষকদলের সুনাম ক্ষুন্ন করে যারা সাংগঠনিক নিয়মবহির্ভূত গর্হিত কাজ করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিব ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও জোর দাবি জানান।
সাম্প্রতিক কর্মকান্ডে নেতৃবৃন্দদের বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি প্রতিটি ইউনিয়ন এ জাতীয়তাবাদী কৃষকদল দল কে সুসংগঠিত করে গড়ে তুলতে কাজ করার পরামর্শ প্রদান করেন
এসময় উপস্থতি ছিলেন উপজলো কৃষকদলরে যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, আব্দুর রহিম, শওকত মন্ডল, আরিফ মন্ডল, মোবারক হোসাইন, এসএম নাসিম, শওকত হোসনে আকন্দ, আবু হানিফা ও কামরুল হাসান স্বপন সহ অন্যান্য সদস্যরা।

























