মতবিনিময় সভাও গণইফতার ও দোয়া মাহফিল
- ০৫:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / 3

সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ, আজ ২৭ মার্চ ২০২৫ ইং, রোজ বৃহস্পতিবার শ্রীবরদী উপজেলার অন্তর্গত, সদর ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ,গণইফতার ও দোয়া মাহফিল দহেরপাড় সঃ প্রাঃ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সফল এমপি জনাব মাহমুদুল হক রুবেল ভাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুর রহিম দুলাল ভাই আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন দুলাল। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দাবার উদ্দিন রেজা শ্রীবরদী সদর ইউনিয়নে বিএনপি, সঞ্চালনায় ছিলেন কাজী মো: আবু তাহের সাধারণ সম্পাদক শ্রীবরদী সদর ইউনিয়ন বিএনপি, প্রধান অতিথির বক্তব্যে বলেন কোন ধরনের দুর্নীতি দখলবাজ চাঁদাবাজি করতে না পারে।
সকলের কাছে পবিত্র রমজানের রোজা রেখে সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন
সবার কাছে দলের জন্য সকল ধরনের মানুষের জন্য সকল নেতাকর্মী কাছে এবং সকল ভোটার ভাইদের কাছে দোয়া চেয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

























