নিজ দলীয় যে কোন নেতার দুর্নীতি বরদাস্ত করা হবে না: বগুড়ার বিএনপির সমাবেশে প্রধান বক্তা
- ০২:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 2

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টোর
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার বগুড়া জেলা বিএনপি’র এক বিশাল সমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদী শক্তির নানা চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। তিনি তাঁর বক্তব্যে স্পষ্টভাবে বলেন, “নিজ দলীয় যে কোন নেতার দুর্নীতি বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত করতে হবে এবং অতীতের ফ্যাসিবাদী চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা করে জনগণের পাশে দাঁড়াতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জনগণের স্বার্থে কাজ করতে হবে এবং বিএনপি সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত রয়েছে। সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাতীয়তাবাদী দলসহ হাজারো নেতাকর্মী অংশ নেন। বিশেষ করে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা যুবদলের বন্দর কমিটি এই সমাবেশকে সফল করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতৃবৃন্দ রাসেল, আরাফাত, আসাদ, সেতু, আকরাম সহ অন্যান্য নেতাকর্মীরা, যারা দলীয় ঐক্য ও ভবিষ্যৎ আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সমাবেশের মূল দাবি ও অঙ্গীকার: দলীয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ফ্যাসিবাদের সকল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃঢ় সংগ্রাম

























