গণহত্যার দায়ে আ.লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ
- ০৫:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 3

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)
মাদারীপুর জেলার শিবচরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শিবচর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে শিবচর পৌর শহরের মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শিবচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সমাপ্ত হয়।
এ সময় বক্তারা, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবি জানান।বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শিবচর উপজেলা শাখা সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে ওউপজেলা যুব মজলিস আহ্বায়ক আব্দুল মুবীন এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা সভাপতি তৌফিক আব্দুল্লাহ ছাড়াও জেলা কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাহদী আল হাদী সহ উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ।

























