ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

দেবীগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ, উপকৃত ৫০ পরিবার

দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি | পঞ্চগড়
  • ০৮:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 1

পঞ্চগড়ের দেবীগঞ্জে তীব্র শীতের কষ্ট থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষের কিছুটা স্বস্তি দিতে ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ৫ নম্বর সুন্দরদীঘি ইউনিয়নের হাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

শীতবস্ত্রের প্রতিটি প্যাকেজে ছিল একটি কম্বল, একটি হুডি, একটি শীতের টুপি ও এক জোড়া শীতের মোজা। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রতিটি প্যাকেজের আনুমানিক বাজারমূল্য ১ হাজার ২০০ টাকা।

স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মজিদ। অনুষ্ঠানে ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্যায় থেকে আগত মাওলানা মানসুর আলম মুহতারাম একটি দাওয়াহ সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম। এ ছাড়া হাজীপাড়া জামে মসজিদের পেশ ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, শীতের শুরুতে এমন সহায়তা অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ, উপকৃত ৫০ পরিবার

০৮:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬