ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • ০৬:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 14

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, অগ্নিনির্বাপণী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জিল্লুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, পল্লি উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার আবুল বাশার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহাতাব আলী, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম,সুশাসনের জন্য নাগরিক (সুজন) গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল নাহিদসহ
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় করণীয় এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

০৬:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬