গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালী
তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
- ০৫:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 29

“বাল্য বিবাহ বন্ধ করি, কন্যা শিশুর অধিকারে বিনিয়োগ করি” স্লোগানে জাতীয় কন্যা শিশু দিবসের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার মোকামতলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেটজ্ বাংলাদেশ এর সহযোগীতায় এনজিও পল্লীশ্রী’র আয়োজনে সোমবার বেলা ১১ টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালী গুজিয়া বন্দর প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম, পল্লীশ্রী’র এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, শিক্ষক উম্মে সালমা, মেকাঈল মীর, শরিফুল ইসলাম, মিজানুর রহমান, ফিরোজ আহম্মেদ, জিয়াউল করিম, আব্দুল্লাহ আল মামুন, সবিতা আক্তার, সুমাইয়া আক্তার, শিক্ষার্থী সাফিয়া আক্তার, রিতু, লামিয়া, রনু, মাইশা, মৌন প্রমুখ।
ট্যাগস :





















