ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ বাংলা

মহানন্দা পরিদর্শনে ফরহাদ আজাদ, ফারাক্কা চুক্তি নবায়নে দিলেন নতুন বার্তা

পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • ১২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 9

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সময়ে করা চুক্তির নীতির আলোকে আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

শনিবার (৩ অক্টোবর) সকালে তেঁতুলিয়া ডাকবাংলো এলাকায় নদী ও পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে মহানন্দা নদী এলাকায় ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সরকার কাজ করছে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গেও বাংলাদেশের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে বলে জানান তিনি।

ফারাক্কা চুক্তি প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তা নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে। ১৯৭৭ সালের চুক্তির আলোকে নতুন চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, ১৯৭৭ সালের চুক্তির চেয়েও বাংলাদেশের জন্য বেশি পানির হিস্যা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের।

নদী ও খাল উদ্ধারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা না করে নদী-খাল উদ্ধারের কাজ করা হবে। দেশের বিভিন্ন এলাকায় খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় যাতে পুনরায় দখল হয়ে না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নদী উদ্ধারে দলীয় পরিচয় বিবেচনা না করে কাজ করা হবে। পাশাপাশি ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের ন্যায্য পানির অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত থাকবে।

এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এরপর তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।

আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশের এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত হবে। বিভিন্ন পর্যায়ের কর্মসূচি শেষে টেকনাফে গিয়ে কর্মসূচিটির সমাপ্তি হবে।

এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আঁকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহানন্দা পরিদর্শনে ফরহাদ আজাদ, ফারাক্কা চুক্তি নবায়নে দিলেন নতুন বার্তা

১২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬