গোমস্তাপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃসামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- ১০:৫৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 22

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইনামুল হক ধুলাউড়ি গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় ইনামুল হকের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মামলার পর গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ট্যাগস :




















