ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় রেজাউল করিম রাসেলের নেতৃত্বে ঘোষিত কৃষক দলের নেতাদের বরণ ও পরিচিত সভা

প্রতিনিধির নাম
  • ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল অনুসারীদের ঘোষিত ১১টি ইউনিয়নে কৃষক দলের আহবায়ক কমিটিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৯ মে) বিকেলে শহরের পল্লী বিদ্যুৎ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে বিএনপি অফিসে পরিচিতি সভায় বিভিন্ন ইউনিয়নে তাদের ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা অংশ নেয়। এসময় ১১ টি ইউনিয়নের আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল তার বক্তব্যে বর্তমান উপজেলা কৃষক দলের সমালোচনা করে বলেন, তিনি স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সিনিয়র যুগ্ন আহবায়ক হওয়া স্বত্ত্বেও ঘোষিত ৬ ইউনিয়নের কমিটির ব্যাপারে  তাকে কিছুই জানানো হয়নি। অভিযোগ করেন উপজেলা কৃষকদলের আহবায়ক ও সদস্য সচিব আওয়ামী দোসরদের নিয়ে কয়েকটি ইউনিয়নে আহবায়ক কমিটি প্রদান করেছেন। তাই তাৎক্ষণিক ভাবে  উপজেলা কৃষক দলের ২১ জনের সাধারণ সভায় রেজুলেশনের মাধ্যমে উক্ত কমিটি প্রত্যাখ্যান করে সিনিয়র সদস্যসহ ৯ জন যুগ্ন আহবায়কের সুপারিশকৃত ১১ ইউনিয়নে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

আহবায়ক ও সদস্য সচিবকে বাদ দিয়ে কোন কমিটি ঘোষণা করা যায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের প্রতি অনাস্থা এনে বয়কট ও অবাঞ্চিত করে আমরা কমিটি দিয়েছি । সেইসাথে বিষয়টি উপর মহলেও অবগত করার কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাখন, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক সেলিম রেজা, নুরুল ইসলাম, মীর শাহজাহান, আবু সাইদ,  জ্যেষ্ঠ সদস্য সবুজ হোসেন তালুকদার ও শিক্ষক নেতা আবু সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় রেজাউল করিম রাসেলের নেতৃত্বে ঘোষিত কৃষক দলের নেতাদের বরণ ও পরিচিত সভা

০৪:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫