ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

তেতুলিয়া ইউএনও আদেশের প্রতিবাদে গণ আপত্তি পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ 

প্রতিনিধির নাম
  • ০২:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 1

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির বদলির আদেশের প্রতিবাদে গণ আপত্তি জানিয়েছে ওই উপজেলা বিভিন্ন এলাকার মানুষ। এসময় বদলির আদেশ প্রত্যাহার করে পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ করেন তারা৷ বৃহস্পতিবার বিকেলে তারা তাদের দাবি দাওয়া সম্বলিত একটি গণ আপত্তিপত্র জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক বরাবরে জমা দেন।

এ সময় তারা ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির প্রতিবাদে বিক্ষোভও করেন। জানা যায়,বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। তারপরেই উপজেলার কিছু বাসিন্দা তার বদলিতে আপত্তি তোলেন। এ সময় তারা জানান, সৎ ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তিনি স্বার্থান্বেষী কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়েছে। তাই বদলি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান তারা।

এসময় তারা জানান, জুলাই আগষ্ট বিপ্লবের ঘটনায় দেশের অনেক উপজেলার ইউএনও পালিয়ে গেলেও তেঁতুলিয়ার ইউএনও তিনি তার কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন এবং নিয়মিত তার কার্যালয়ে অফিস করছেন৷ তিনি যখনই উপজেলার কোন মানুষের বিপদ আপদ, সমস্যার কথা শুনেছেন তখনই তিনি ছুটে গেছে ঘটনাস্থলে। এছাড়া তিনি প্রতিহিংসার তার শিকার হয়েছেন। তেঁতুলিয়া কৃষি অফিসে কৃষি প্রণোদনা বিতরণের অনিয়মের হাতেনাতে ধরার কারনে এবং সুবিধাবাদীদের সুযোগ সুবিধা ও দালাল মুক্ত উপজেলা গড়ার কারনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়৷

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তেতুলিয়া ইউএনও আদেশের প্রতিবাদে গণ আপত্তি পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ 

০২:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫