শিবগঞ্জে সড়ক দুর্ঘটনা: নাগরজানিতে বিকল্প রাস্তায় ইটবোঝাই ট্রাক উল্টে আহত কয়েক জন
- ০২:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 1

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার
শিবগঞ্জ মহাস্থান রোডের নাগরজানি এলাকায় নির্মিত ব্রিজের বিকল্প রাস্তায় আনুমানিক রাত ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় চালকসহ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকল্প রাস্তার সরু এবং খারাপ অবস্থার কারণে ট্রাকটি ভারসাম্য হারায় এবং উল্টে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।
স্থানীয়রা দাবি করেছেন, ব্রিজ নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় এই বিকল্প রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত ব্রিজ নির্মাণ শেষ করার দাবি জানান তারা।
এই দুর্ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ট্রাকচালকদের আরও সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।




















