ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়ার নতুন শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সুজনের বিশেষ আয়োজন

প্রতিনিধির নাম
  • ১০:৫৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 1

রাসেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার

বগুড়া, ২১ ফেব্রুয়ারি ২০২৫, “ভাষার জন্য যারা প্রাণ দিল, আমরা তাদের ভুলব না”—এই অঙ্গীকার নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো সুজন—সুশাসনের জন্য নাগরিক, বগুড়া জেলা শাখা। আজ পবিত্র জুম্মার দিনে সংগঠনটি বগুড়া শহীদ খোকন পৌর শিশু পার্কের নতুন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। সকালে প্রভাতফেরি শেষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ভাষা আন্দোলনের গৌরবগাথা, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং সুশাসনের গুরুত্ব নিয়ে বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, “ভাষা আন্দোলনের ইতিহাস শুধু ১৯৫২-তে সীমাবদ্ধ নয়, এটি আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসনের পথপ্রদর্শক। মাতৃভাষার অধিকার রক্ষায় শহীদদের যে আত্মত্যাগ, তা আমাদের প্রতিদিনের প্রেরণা হয়ে থাকতে হবে।” সুজন, বগুড়া জেলা শাখার এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও তারা গণসচেতনতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ার নতুন শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সুজনের বিশেষ আয়োজন

১০:৫৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫