চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নে সাংবাদিক সোহেল আমান আর্জেন্ট এর বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার রাতে গোমস্তাপুর ইউনিয়নের নয়াদীয়াড়ী সিরোটলা গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় তার বাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায় । এ ঘটনায় কেউ হতাহত হয়নি ।
গত বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং অবিষ্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে