বিজিবি মোতায়েন।৪ প্লাটুন মহাখালী রেলগেটে
- ০২:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 2

শাহাদাত হোসেন রিপোর্টার
জনসংযোগ কর্মকর্তা পি আর ও মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মহাখালী রেল গেট এলাকায় চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে।
সোমবার ৩ ফেব্রুয়ারি বিকাল ৪:১৫ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে আসেন। শরিফুল ইসলাম বলেন রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সরজমিনে দেখা গেছে বিজিবি সদস্যরা রেলগেটের পাশের এস কে এস টাওয়ারের সামনে অবস্থান করছেন। আর পুলিশ ডিবি এপিবিএন সদস্যরা মূল অবরোধে স্থানে চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছেন। তবে শিক্ষার্থীরা বলেছেন দাবি না মানা পর্যন্ত এখান থেকে তারা সরবেন না।
যেকোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে আজকেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে।
জানা গেছে বিকাল ৩ঃ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত রেল কর্মী লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান। পরে লাইনে উপকূল এক্সপ্রেস ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেল গেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন।
এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ট্রেনটির লোকমাস্টার লতিফ বলেন টেন আটকের ঘটনা তাৎক্ষণিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা আমাদের নির্দেশনা দিয়েছেন ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই অনুযায়ী এখন ট্রেন পেছানো হচ্ছে।




















