তারুণ্যের উৎসব উপলক্ষে অগ্রণীর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
প্রতিনিধির নাম
- ০৮:২৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / 2

মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে বগুড়ার সারিয়াকান্দিতে অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটির আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ বিনির্মানে যুবদের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকালে সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি রাশেদ মিয়ার সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার।
সংস্থার সমাজ কল্যাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম পরশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন নাহার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সিপন আলী, সংস্থার সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান, কোষাধ্যক্ষ আল আফিফ বিন আজাদ সহ সাধারণ সদস্যবৃন্দ।
ট্যাগস :




















