১৮ বছরের সংসার রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালালো চার সন্তানের জননী
- ০২:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / 2

মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে ১৮ বছরের সংসার রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে, ছোট ছেলেকে নিয়ে পালিয়েছেন হেলেনা বেগম (৩৬) নামের এক গৃহবধূ। ২৫ জানুয়ারি ভোর পাঁচটায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি তিনি।
এ বিষয়ে হেলেনা বেগমকে ০২ নং বিবাদী উল্লেখ করে সারিয়াকান্দি থানায় অভিযোগ করেছেন তার স্বামী বাবু মন্ডল।
অভিযোগ সূত্রে জানা গেছে, হেলেনা বেগম কর্ণিবাড়ি ইউনিয়নের চরশোনপচা গ্রামের হেলাল খানের মেয়ে। ১৮ বছর পূর্বে তিনি একই এলাকার আব্দুল মন্ডলের ছেলে বাবু মন্ডল (৪১) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাংসারিক জীবনে হেলেনা বেগম চার সন্তানের জননী।
এখানে আরও উল্লেখ আছে, ১ নং বিবাদী রুবেল মোল্লা এবং হেলেনা বেগন জোগসাজসে বাবু মন্ডলের ছোট ছেলে নেয়ামত মন্ডল (০৪) কে সাথে নিয়ে এবং বাড়ি থেকে নগদ ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা, তার ব্যবহৃত গলার চেইন, কানের দুল (যার আনুমানিক মূল্য প্রায় ১,০০০০০/-(এক লক্ষ টাকা) নিয়ে চলে গেছে।




















