শিবগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ০৮:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / 2

রাব্বী হাসান সুমন শিবগঞ্জ (বগুড়া) ষ্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৷ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহীদ হাফিজার রহমান অডিটরিয়ামে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, আব্দুল ওহাব এর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. মাহাদী আমিন। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভি সি প্রফেসর ড. মোহাঃ হাসানাত আলী।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি প্রমূখ। কর্মশালায় ১২ টি ইউনিয়নে ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।




















