চোরাচালানের চিনি ও জিরাসহ আটক বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া যুবক ও তাঁর সহযোগী
- ১০:২৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / 2

বিশ্বনাথ সাহা বিশু বিশেষ প্রতিনিধ
চোরাচালানের চিনি ও জিরাসহ আটক বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া যুবক ও তাঁর সহযোগী
বুধবার দুপুরে ময়মনসিংহের ফুলপুরে
চোরাচালানের চিনি ও জিরাসহ আটক বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া যুবক ও তাঁর সহযোগী। বুধবার দুপুরে ময়মনসিংহের ফুলপুরেছবি: সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চোরাচালানের চিনি, জিরাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে দাবি করেছেন। আজ বুধবার বেলা দুইটার দিকে উপজেলার আমুয়াকান্দা এলাকা থেকে ওই দুজনকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী।
আটক যুবকেরা হলেন জিল্লুর রহমান ওরফে হৃদয় (২৮) ও মো. মাসুদ রানা (২৭)। জিল্লুর রহমান আমুয়াকান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং মাসুদ রানা রহিমগঞ্জ ইউনিয়নের মৃত আবদুর রশিদের ছেলে। জিল্লুর নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলপুর উপজেলার সমন্বয়ক দাবি করেছেন। তাঁর ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, নিজের ফেসবুক পোস্টেও নিজেকে সমন্বয়ক দাবি করে পোস্ট দিয়ে আসছেন তিনি। এ ছাড়া ৫ আগস্ট–পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনের সব কার্যক্রমেও অংশ নিয়ে আসছেন।




















