ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

স্কাউট সমাবেশ-২০২৫ মহাতাঁবু জলসার মাধ্যমে স৯মমাপ্তি

প্রতিনিধির নাম
  • ১১:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 1

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

ক্যাম্প ফায়ারের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেষ হলো ৫দিন ব্যাপী ৯ম টুঙ্গিপাড়া উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ। শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল মাঠে মহা তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে এ ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। স্কাউট সমাবেশে উপজেলার প্রায় ২০টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ৫দিন ব্যাপী চলা এ সমাবেশে ১৫ই জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী ৫ দিন অনুষ্ঠিত হয় কাব ক্যাম্পুরী,যেখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মহা তাবু জলসায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোঃ কামরুজ্জামান ,গোপালগঞ্জ জেলা স্কাউটের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ গোলাম কবির,টুঙ্গিপাড়া উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মঈনুল হকসহ বিভিন্ন স্কুলের স্কাউট শিক্ষক প্রতিনিধি সহ অন্যান্যরা।

টুঙ্গিপাড়া উপজেলা স্কাউটের সভাপতি মোঃ মঈনুল হক জানান, ‌টুঙ্গিপাড়া উপজেলা স্কাউট কমিটির আয়োজনে আমরা সফলভাবে ৫ দিন ব্যাপী এ অনুষ্ঠানটি করতে পেরেছি। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রমটি আরো বেগবান হবে এবং এ সমাবেশে অংশগ্রহণকারী প্রতিটি শিশু আত্মনির্ভরশীল হয়ে বড় হবে এ প্রত্যাশা আমাদের আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্কাউট সমাবেশ-২০২৫ মহাতাঁবু জলসার মাধ্যমে স৯মমাপ্তি

১১:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫